মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বকশীগঞ্জে মুদি দোকানে ১০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে মুদি দোকানে ১০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে মুদি দোকানে ১০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন বিপণিবিতান, দ্রব্যসামগ্রী ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি মুদি দোকনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও কাপড়ের রং দিয়ে তৈরী দুই বস্তা চিপস ধংস করা হয়েছে।  


সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন বিপণিবিতানে বাংলাদেশি পোশাক বিদেশি পোশাক বলে বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে ফলে

 মানবদেহের জন্য ক্ষতিকর কোন ফরমালিন মিশানো হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান চলাকালে শহরের দত্ত ভ্যারাইটিজ স্টোরে নিষিদ্ধ ‘কেওড়া জল’ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি দোকানে চিপস পরীক্ষা করে চিপসের ভেতরে কাপড়ের রং পাওয়ায় দোকানের দুই বস্তা চিপস জব্দ করে ধংস করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু

 নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, ‘কেওড়া জল’ নিষিদ্ধ একটি পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসাবে ব্যবহার করা হয়। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।