শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবা আত্মহত্যা করেন বিষপানে, চালকের ঝুলন্ত লাশ মিলল গাছে

বাবা আত্মহত্যা করেন বিষপানে, চালকের ঝুলন্ত লাশ মিলল গাছে

বাবা আত্মহত্যা করেন বিষপানে, চালকের ঝুলন্ত লাশ মিলল গাছে

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান বাবু নামে এক চালকের মরদেহ পাওয়া গেছে। তার বাবা আত্মহত্যা করেছিলেন বিষপানে। আর তার ভাই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।এদিকে মশিউর রহমান বাবুও এর আগে বিষপান করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মশিউর রহমান বাবুর (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।

দুপুরে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পেশায় গাড়িচালক মশিউর রহমান বাবু বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। সোমবার রাতে বাবু ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় বাবুর মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ড্রাইভার মশিউর রহমান বাবু মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তার বাবা বিষপানে আত্মহত্যা করেছেন। বাবুর ভাইও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রাথমিক তদন্তে মানসিক কারণে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।