বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।

বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। তিনি বলেন, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত।

গত রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। 

ভিডিও বার্তায় তিনি জানান, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে। 

অভিনেত্রী বলেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এটাই চাই। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।

নোরা আরও উল্লেখ করেন, বিশ্ব হয়তো বর্তমানে বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে। 

কাজের ক্ষেত্রে বর্তমানে নোরা বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।