বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইকরা হত্যার বিচার চেয়ে মানববন্ধন।

ইকরা হত্যার বিচার চেয়ে মানববন্ধন।

ইকরা হত্যার বিচার চেয়ে মানববন্ধন।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। আর এই ঘটনায় স্বামী আলভীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ কারণেই ইকরার পরিবারে অশান্তির শুরু হয়, শেষপর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন। 
এবার ইকরার আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত এবং আলভী-তিথির বিচার চেয়ে মানবন্ধন করেছে ‌‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা এই দুই তারকাকে বয়কটের ডাক দিয়েছে।  
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়াও আরও অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ (ইকরা হত্যার বিচার চাই) স্লোগানে মুখরিত করেন এফডিসি ফটক।
মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, ‘যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে, ওর ফোনে প্রচুর এভিডেন্স (তথ্য-প্রমাণ) আছে। আমাদের কাছে পাসওয়ার্ড আছে, তা দিয়ে ফোনটা খুলে পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। অনেকে বলেছেন, বান্ধবীর কাছে কীভাবে পাসওয়ার্ড থাকে? আরে ভাই, আমিও আমার বান্ধবীর কাছে পাসওয়ার্ড দিয়ে রাখি, যেন কিছু হলে সে আমার ফ্যামিলিকে অন্তত জানাতে পারে।’
যোগ করে তিনি বলেন, ‘তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?’

এদিকে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এক ভিডিও বার্তা দেন আলভী। যেখানে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘গল্পের একটা পাতা পড়েই জাজ (বিচার) করছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু পাতার একপাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা তো হয় না।’

প্রসঙ্গত, ইকরার আত্মহত্যার ঘটনায় এরইমধ্যে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।