রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ৪৯৬ সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

বগুড়ায় ৪৯৬ সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

বগুড়ায় ৪৯৬ সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ওই ইউনিয়নের ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৮৬৮ জন নারী এ কর্মসূচির আওতায় আসবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারের এ উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপকারভোগীদের মোবাইলে অর্থ পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে সবাইকে এ সুবিধার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান আকাশ।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অন্যতম ছিল মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে ৩৭ হাজারের বেশি পরিবারের মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে শাখারিয়া ইউনিয়নের সুবিধাভোগী নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

 


শাকিল রানা, বগুড়া প্রতিনিধি: