রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকা থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ভাঙা বেদী উদ্ধার

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকা থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ভাঙা বেদী উদ্ধার

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকা থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ভাঙা বেদী উদ্ধার

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকা থেকে প্রায় ২৫ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫১/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর বন্দর রোড সংলগ্ন আকাশমনি বাগানে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৪ দশমিক ৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করা হয়।


পরে ১৪ মার্চ স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ানের কার্যালয়, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কর্মকর্তারা পরিদর্শন করে জানান, উদ্ধার হওয়া বেদীটি ১১ থেকে ১২ শতকের মধ্যকার অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টি পাথরের নিদর্শন বলে প্রতীয়মান হয়েছে। এছাড়া নজিপুর জুয়েলারি সমিতি পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে প্রাচীন দুষ্প্রাপ্য কষ্টি পাথর বলে নিশ্চিত করেছে।


বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত আছে।