রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাডেমি এওয়ার্ডসে প্রিয়াঙ্কার লুক নিয়ে সমালোচনা।

একাডেমি এওয়ার্ডসে প্রিয়াঙ্কার লুক নিয়ে সমালোচনা।

একাডেমি এওয়ার্ডসে প্রিয়াঙ্কার লুক নিয়ে সমালোচনা।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। রেড কার্পেটে স্বামী নিক জোনাসের হাত ধরে হাজির হয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এবারের অস্কারে উপস্থাপিকার ভূমিকাতেও দেখা গেছে এ তারকাকে। ভারতীয় দর্শকদের জন্য এই আসরে বড় আকর্ষণ ছিল তার উপস্থিতিই।

রেড কার্পেটে প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ফ্যাশন হাউস ডিওরের একটি স্ট্র্যাপলেস সাদা গাউন। গাউনের ওপরের অংশ ছিল ফিটেড বডিস, আর নিচে ছিল নাটকীয় হাই-স্লিট ও পালকের সূক্ষ্ম কাজ। গলায় ছিল নজরকাড়া হিরের নেকলেস, পায়ে কালো হাই হিল। চুলের স্টাইল ছিল বেশ সিম্পল-পেছনে আঁচড়ানো খোলা চুলে দেখা যায় অভিনেত্রীকে।

অন্যদিকে প্রিয়াঙ্কার পাশে ‘জাতীয় জিজু’ নিক জোনাসকে দেখা গেছে ক্লাসিক ব্ল্যাক ভেলভেট টাক্সিডো ও বো-টাইয়ে।

তবে রেড কার্পেটে প্রিয়াঙ্কার এই লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শোনা যাচ্ছে। অনেক ভক্তের মতে, প্রিয়াঙ্কা চাইলে আরও ভালো সাজতে পারতেন।

এক্সে (টুইটার) একজন ভক্ত লিখেছেন, “গার্ল, ইউ হ্যাড দ্য পটেনশিয়াল টু ডু মাচ বেটার, বাট দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড।”অন্য একজন লিখেছেন, “ইউজুয়ালি শি ওয়্যারস ভেরি গুড ড্রেসেস, বাট দিস লুক ডিডন্ট ওয়ার্ক অ্যাট অল।”

অনেকেই মনে করছেন, তার চুল ও গয়না পোশাকের সঙ্গে ঠিকভাবে মানানসই হয়নি। এক সমালোচকের মতে, “এভরিথিং লুকস আ বিট হেভি। দ্য জুয়েলারি ইজ ওভারপাওয়ারিং দ্য ড্রেস।”

তবে সমালোচনার মাঝেও অনেক ভক্ত প্রিয়াঙ্কার পক্ষেই কথা বলেছেন। এক অনুরাগী লিখেছেন, “দ্য ড্রেস মে নট বি গুড, বাট শি লুকস এক্সট্রিমলি হট।”

অস্কারের মঞ্চে ওঠার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতির কিছু ঝলকও শেয়ার করেছিলেন অভিনেত্রী। উপস্থাপিকা হিসেবে তিনি প্রশংসা পেলেও, রেড কার্পেটের ‘ফ্যাশন পুলিশ’দের সমালোচনা থেকে কিন্তু রেহাই পাননি প্রিয়াঙ্কা।