পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মো: শাহ আলম গাজীপুর।
জেলা পুলিশ গাজীপুর এর আয়োজনে চন্দ্রা সরকারি কলেজ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে কালিয়াকৈর থানাধীন নন্দন-স্কয়ার পর্যন্ত মহাসড়ক ও আঞ্চলিকসড়ক গুলোতে আইন-শৃঙ্খলা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: খন্দকার নাসির অফিসার ইনচার্জ কালিয়াকৈর থানা।
ব্রিফিংয়ে পুলিশ সুপার পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নন্দন-স্কয়ার পর্যন্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে সড়কে যানজট নিরসনকল্পে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি, মহাসড়ক এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে ও এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিংয়ে জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), গাজীপুর, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ যানজট নিরসনকল্পে ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
