সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া
মীর কাশেম আজাদ, কক্সবাজার 
কক্সবাজারে অপরাধ নির্মূল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।
রবিবার ১৫ মার্চ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পুলিশ লাইনের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া কে বিশেষভাবে পুরস্কৃত করেন।এ সময় সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, মনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় যোগদানের পর থেকে রামুর দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড় এলাকা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। রামুর বিভিন্ন এলাকা থেকে মাদক অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, যে কোন পুরস্কার দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। রামু থানায় যোগদানের পর থেকে, অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। এলাকার শান্তিপ্রিয় জনগণ যেন ভালোভাবে ঘুমাতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য।রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তিনি রামুর সাধারণ জনগনের সহযোগিতা কামনা করেন।