সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

‎মঙ্গলবার দুপুর ৩ টায় চৌমুহনী পৌরসভা বাস টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি অবগত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত।

‎এসময় তিনি জানান,নোয়াখালী জেলার বিভিন্ন র‌্যাবের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ভোগান্তি না হয়। বর্তমানে নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাইওয়েতে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। 

তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‌্যাবের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। যে কোন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।