সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতয়ালী থানার অভিযানে কুখ্যাত সজল দাশসহ ৬ জন আটক, উদ্ধার ৪০০ ইয়াবা

কোতয়ালী থানার অভিযানে কুখ্যাত সজল দাশসহ ৬ জন আটক, উদ্ধার ৪০০ ইয়াবা

কোতয়ালী থানার অভিযানে কুখ্যাত সজল দাশসহ ৬ জন আটক, উদ্ধার ৪০০ ইয়াবা

কোতয়ালী থানার অভিযানে কুখ্যাত সজল দাশসহ ৬ জন আটক, উদ্ধার ৪০০ ইয়াবা

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা  প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৪১ হাজার টাকাসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে কোতয়ালী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ দুপুর ১টার দিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশসহ মোট ৬ জনকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ৪১ হাজার টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন আসামী পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে, ২৪ ও ২৫ মার্চ রাতেও পৃথক অভিযানে মাদকসেবী ও কারবারীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি’র বক্তব্য,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন,রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।