সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চক্র ২ দেখার আগে সতর্কবার্তা দিলেন তৌসিফ

চক্র ২ দেখার আগে সতর্কবার্তা দিলেন তৌসিফ

চক্র ২ দেখার আগে সতর্কবার্তা দিলেন তৌসিফ

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘চক্র ২’। তবে দর্শকদের জন্য আগেভাগেই সতর্কবার্তা দিলেন সিরিজটির প্রধান অভিনেতা তৌসিফ মাহবুব।

বৃহস্পতিবার থেকে আইস্ক্রিন থেকে স্ট্রিমিং শুরু হয়েছে আলোচিত এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটির দ্বিতীয় মৌসুম। মুক্তির সঙ্গেই নিজের ফেসবুক পোস্টে তৌসিফ লিখেছেন, ‘আইস্ক্রিনে চক্র ২ দেখা যাচ্ছে।’ এরপর সতর্কবার্তা উল্লেখ করে লেখেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।’

পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’ ঘটনার প্রেরণায় তৈরি। প্রথম মৌসুমে ঘটনাটির মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবার ‘চক্র ২’।

এদিকে নতুন সিজন প্রসঙ্গে ভিকি জাহেদ জানিয়েছেন, যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণ এই মৌসুমের মূল অনুসন্ধান।

‘চক্র ২’-তে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধন-কে। এছাড়া অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওনসহ আরও অনেকে।