সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থেকেও নেই অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি।

থেকেও নেই অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি।

থেকেও নেই অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি।

হালের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী দেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে। এমন গুঞ্জন ঈদের আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র মতে, ঈদের বেশ কিছুদিন আগেই দেশ ছেড়েছেন এ নায়িকা। সেখানেই থাকবেন অন্তত ছয় মাস। তবে বুবলী দেশে না থেকেও যেন আছেন! সেটা কীভাবে? ঈদের প্রতিটি মাধ্যমে দেখা গেছে তার সরব উপস্থিতি। প্রেক্ষাগৃহে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি এরইমধ্যে আলোচনায় রয়েছে।

তাতে বুবলীর অভিনয়ও হচ্ছে প্রশংসিত। শুধু তাই নয়, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বে এবার প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। তাও আবার সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে। এর আগে ইত্যাদিতে অনেক অভিনেত্রীই গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। তবে বুবলীকে এর আগে কালেভদ্রেও কেউ কোথাও গাইতে শোনেননি অথবা দেখেননি। সেদিক থেকে ইত্যাদিতে তার গান অনেকটা চমকে দিয়েছে দর্শকদের।

শুধু তাই নয়, ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানটি রীতিমতো এখন আলোচনায় রয়েছে। গানটিতে ইমরানের সঙ্গে বুবলীর পারফরম্যান্সও দর্শক প্রাণভরে উপভোগ করেছেন। এদিকে, বুবলীর ‘পিনিক’, ‘শাপলা শালুক’সহ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, অন্তত দেড় বছরের একটা বিরতিতে যাবেন বুবলী। সেই সময়টায় এই ছবিগুলো দিয়ে দর্শকদের সঙ্গে ঠিকই থাকছেন এ নায়িকা।