মাগুরায় যমুনা টেলিভিশনের এক যুগ পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন এক যুগে পদার্পণ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।যমুনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলি আহমেদ, বাংলাদেশ জামায়াতের মাগুরা জেলার আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান
সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম) এবং শাহ্ শিবলী সাদিক।
মাগুরা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা, মিষ্টিমুখ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলে।অনুষ্ঠানটি মাগুরা প্রেসক্লাব তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক পর্বে সংগীত ও কৌতুক পরিবেশন করেন দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা মজিবর। এছাড়াও মাগুরার সেরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ ইলিয়াস মিথুন।
অনুষ্ঠানে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, যমুনা টেলিভিশনের পথচলা আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা সবার।