সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামানের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান। সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একযোগে সোচ্চার হন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। এটি শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং শিক্ষা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন তারা।
সভা শেষে অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।