শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়াচ্ছে ইউক্রেন

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়াচ্ছে ইউক্রেন

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়াচ্ছে ইউক্রেন

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা জোরদার করেছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের এমন হামলায় চাপে পড়েছে মস্কো! 

ইউক্রেনের হামলা এড়াতে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা দূরের এলাকায় সরিয়ে নিচ্ছে রাশিয়া। দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক এবং উরাল পর্বতের কাছে পার্ম শহরে নতুন করে এগুলো বসানো হচ্ছে। ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়ায় ক্রেমলিনের উদ্বেগ বেড়েছে। এসব হামলায় রাশিয়ার তেল উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের ড্রোন হামলায় উফা শহরের (বাশকোর্তোস্তান) বাশনেফত-নোভোইল তেল শোধনাগারের একটি বড় ইউনিট বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি পুরো শোধনাগারের ২৮ শতাংশ ক্ষমতা বহন করত। তবে অন্য তিনটি ইউনিট এখনো চালু আছে। এদিকে ৫ এপ্রিল ড্রোন হামলার লক্ষ্য হয় প্রিমোরস্কের কাছে একটি রুশ তেল পাইপলাইন। জায়গাটি এস্তোনিয়া ও ফিনল্যান্ডের মাঝামাঝি এলাকায়। এছাড়া দুটি স্থাপনায় ক্ষতির খবর পাওয়া গেছে। এগুলো হলো কস্তোভস্কি শোধনাগার এবং নোভোহিরকোভস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শুধু স্থলভাগ নয় সমুদ্রেও হামলা চালাচ্ছে ইউক্রেন। ভূমধ্যসাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলো লক্ষ্য করেও আঘাত করা হচ্ছে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোন অগ্রগতি হয়নি।