অজয় সেন ত্রিপুরা
জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিনদিনব্যাপী বৈসু-সাংগ্রাই-বিজু-পাতা ও বাংলা নববর্ষ ১৪৩৩ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রথমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবে পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে অনুষ্ঠানে তুলে ধরেছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল খাদেমুল ইসলাম পিএসসি, পুলিশ সুপার মোঃ মোর্তোজা আলী খাঁন, রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মংসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
প্রধান অতিথি বলেন, “এ ধরনের আয়োজন পাহাড়ের সকল জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”