রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া দেশটাও বিশ্বকাপের দ্বারপ্রান্তে

আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া দেশটাও বিশ্বকাপের দ্বারপ্রান্তে

আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া দেশটাও বিশ্বকাপের দ্বারপ্রান্তে


২০২৩ এর মার্চে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অখ্যাত কুরাসাওয়ের জালে ৭ গোল দিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে হ্যাটট্রিক কএন লিওনেল মেসি। ম্যাচের পর নিন্দুকরা ব্যঙ্গ করে বলছিল–মানচিত্রে নতুন দেশ আবিস্কার করছেন মেসি। সেদিনের সেই অখ্যাত দেশটি এবার বড়সড় খবর হওয়ার পথে। প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা যেতে পারে কুরাসাওকে। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে কুরাসাওয়ের সঙ্গে চমক দেখাচ্ছে সুরিনামও
দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত নেদারল্যান্ডসের একটি স্বায়ত্তশাসিত দ্বীপ কুরাসাও। 'এবিসি' দ্বীপপুঞ্জের (আরুবা, বেনেয়ার এবং কুরাসাও) বৃহত্তম দ্বীপ এটি। কুরাসাও তার চমৎকার সৈকত আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। ফুটবল জগতে নিতান্তই অখ্যাত এই ক্ষুদ্র দ্বীপদেশ।


২০২৩ এর মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭ গোল খেয়ে হাস্যরসের জন্ম দেয়া কুরাসাওকে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দেখা যেতে পারে। তার জন্য দরকার হার এড়ানো। তাহলেই প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা যাবে মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটিকে। সে ক্ষেত্রে জনসংখ্যার বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়ার কীর্তি গড়বে কুরাসাও।

দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ সুরিনামও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এক সময়ের ডাচ উপনিবেশটি বিখ্যাত অনেক ফুটবলারেরই জন্ম দিয়েছে। এডগার ডাভিডস, জিমি ফ্লয়েড হ্যাসেলবাঙ্ক, ক্লারেন্স সিডর্ফের মতো নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলারদের জন্ম আসলে এই দেশেই। এছাড়া প্যাট্রিক ক্লুইভার্টেরও পূর্বপুরুষের ভূমি সুরিনাম। তবে, দেশটির ফুটবল তাতে খুব একটা লাভবান হয়নি। সুরিনামের রত্নভাণ্ডার সমৃদ্ধ করেছে নেদারল্যান্ডসের ফুটবল।

অবশেষে সুরিনামকে দেখা যেতে পারে বিশ্বমঞ্চে। সে জন্য তাদেরও দরকার আর মাত্র একটি জয়।