শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি


বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি

নিরাপত্তা শঙ্কা ঘিরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নির্দিষ্ট ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু মাঠের বাইরের সিদ্ধান্ত এবার ছুঁয়ে গেল দেশের গণমাধ্যমকেও। বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন সোমবার বাতিল করে দেয় আইসিসি, যা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয়টি নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। মঙ্গলবার সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সোমবারই অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। আমরা এর কারণ জানতে চেয়েছি। বিষয়টি গোপনীয় হলেও ব্যাখ্যা চাওয়াটা আমাদের অধিকার।’

গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিলকে অনভিপ্রেত ও অযৌক্তিক বলে মনে করেন আমজাদ। তার মতে, ‘বিশ্বকাপ কাভার করার অধিকার দলের অংশগ্রহণের ওপর নির্ভর করে না। অতীতে এমন নজির আছে-বাংলাদেশ না খেললেও আমাদের সাংবাদিকরা আইসিসি ইভেন্ট কাভার করেছেন। ফিফা বিশ্বকাপেও আমরা নিয়মিত কাভারেজ করি, যদিও বাংলাদেশ কখনো সেখানে খেলেনি।’

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দর্শক সংখ্যার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি বলেন, ‘বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার বাংলাদেশ। আমরা মাঠে না থাকলেও দর্শক হিসেবে বড় অংশ। আমাদের সাংবাদিকরা না থাকলে দেশের কোটি দর্শক কীভাবে বিশ্বকাপের খবর পাবে?’

বিশ্বকাপে অংশ না নেওয়া আর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল-এই দুই বিষয়কে এক করে দেখার বিরোধিতা করেছে বিসিবি।

আমজাদ হোসেনের ভাষায়, ‘আমরা পুরো বিশ্বকাপ বয়কট করিনি। নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছিলাম এবং বিকল্প চেয়েছিলাম। সেটা পূরণ না হওয়ায় সরে এসেছি। এর সঙ্গে সাংবাদিকদের যুক্ত করা যুক্তিযুক্ত নয়।’