শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে ০২ নারী মাদক কারবারী গ্রেফতার

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে ০২ নারী মাদক কারবারী গ্রেফতার

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে ০২ নারী মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা 

‎গতকাল রবিবার (১২ এপ্রিল-২০২৬ ইং)  সকাল ১১.৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভাস্থ মসজিদ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অভিযানকালে ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ জনের নিকট হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আমেনা আক্তারের বিরুদ্ধে ০৩টি এবং ফুল বানুর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। 
‎গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
‎১। আমেনা আক্তার (২৪)
‎স্বামী- আনোয়ার হোসেন
‎মাতা- সুফিয়া বেগম
‎সাং- আব্দুল্লাহপুর
‎২। ফুল বানু (৪২)
‎স্বামী- কামাল মিয়া
‎মাতা- আরোজা বেগম
‎সাং- রাধানগর মডেল মসজিদপাড়া
‎উভয় থানা- আখাউড়া
‎জেলা- ব্রাহ্মণবাড়িয়া
‎এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।