ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৩ এপ্রিল-২০২৬ ইং) ভোর রাত ৩:২০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি হলুদ রংয়ের ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশী করে ১০ (দশ) বান্ডিল গ্রসবিক বৈদ্যুতিক লাইন টানা তার উদ্ধারসহ ০২ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। আটককৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৩৫,০০,০০০/-(পয়ত্রিশ লক্ষ) টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে ০১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ আল আমিন (৩৫)
পিতা- মোঃ ইসমাইল
মাতা- রেনু বেগম
সাং- বড়মানিকা,ফজর আলী ফরাজী বাড়ী
থানা- বোরহানউদ্দীন
জেলা- ভোলা
২। মোঃ মাহফুজ (২২)
পিতা- মৃত আজিজুল ফরাজী
মাতা- রোকেয়া বেগম
সাং- বড়মানিকা,ফজর আলীফরাজী বাড়ী
থানা- বোরহানউদ্দীন
জেলা- ভোলা
এবিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন