সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে ৪ মানব পাচারকারীর আটক, শিশুসহ ৮ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে ৪ মানব পাচারকারীর আটক, শিশুসহ ৮ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে ৪ মানব পাচারকারীর আটক, শিশুসহ ৮ ভুক্তভোগী উদ্ধার


মীর কাশেম আজাদ, কক্সবাজার 
টেকনাফে মানব পাচারকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় ছয় নারী ও দুই শিশুসহ আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। তাঁরা সবাই সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার বাসিন্দা। পলাতক রয়েছেন মূল হোতা আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০)।
গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি কর্মকর্তা জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারকারী আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বাড়ি ঘেরাও করে বিজিবি। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে চার নারী সদস্যকে আটক করা হয়। এসম বাড়ির ভিতর থেকে ছয় নারী ও দুই শিশুসহ আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।


তিনি জানান , পাচারকারীরা উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাত্রা, কিংবা বিনা অর্থে বিদেশে গিয়ে পরে বেতনের মাধ্যমে অর্থ পরিশোধের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত। সাম্প্রতিক সময়ে পাহাড়ি রুটে নজরদারি বৃদ্ধি পাওয়ায় চক্রটি লোকালয় ব্যবহার করে নৌপথে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের কাছে থেকে পাচারকারী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযান প্রমাণ করে টেকনাফ সীমান্তে মানব পাচারকারীদের জন্য আর কোথাও নিরাপদ আশ্রয় নেই। সীমান্তে অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।