রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবার কুটি বাজারে ভূঁইয়া ফার্মেসীতে অগ্নিকাণ্ড

কসবার কুটি বাজারে ভূঁইয়া ফার্মেসীতে অগ্নিকাণ্ড

কসবার কুটি বাজারে ভূঁইয়া ফার্মেসীতে অগ্নিকাণ্ড

তিগ্রস্ত ব্যবসায়ী আল-আমীন ভূইয়া কে জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির আর্থিক সহায়তা
 তথ্য চিত্রে  শাহ মোহাম্মদ ফোরকান উল ইসলাম 
 ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে ভূঁইয়া ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল-আমীন মিয়ার পাশে মানবিকভাবে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর বড় ধরনের ক্ষয়ক্ষতির পর সমিতির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি সানাউল সলাহ’র নেতৃত্বে জেলা কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ফার্মেসীর ভস্মীভূত চেহারা দেখে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিদর্শন শেষে আল-আমীন মিয়ার হাতে সহায়তার অর্থ তুলে দেন।
সহায়তা প্রদানকালে মাওলানা কুতুবউদ্দিন বলেন,
দুর্ঘটনা ও দুঃসময়ে ফার্মেসি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা তার ক্ষতি পূরণ করবে না। তবে এটি আমাদের ভালোবাসা, সংহতি ও দায়িত্ববোধের প্রতীক।
অগ্নিকাণ্ডে ভূঁইয়া ফার্মেসীর মূল্যবান ওষুধ, আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জামসহ সবকিছু সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ব্যবসায়ী আল-আমীন ভূঁইয়া মানসিক ও অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েন।
সহানুভূতি জানাতে জেলা নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি রিপন কবির ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়, কার্যকরী সদস্য শাহ্ মোঃ ফুরকানুল ইসলাম, রাজীব রায় মিঠু মিয়া, জামান মিয়া, জীবন মিয়া, মাসুদুর রহমান, দেলোয়ার সরকারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও কুটি ইউনিয়ন সভাপতি হামিদুর রহমান হামদু, সাধারণ সম্পাদক নাছিম হায়দারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন এবং যে কোনো সংকটমুহূর্তে সংগঠনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।