ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি, চুরি-ছিনতাই ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে রেলওয়ে পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব শাহ আলমের সাথে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (১৯ এপ্রিল-২০২৬ ইং) বিকাল ৫ ঘটিকায়।
সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দখলে রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা তাদের ন্যায্য টিকেট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত এ সমস্যার সমাধানে জিআরপি পুলিশের কার্যকর উদ্যোগ কামনা করেন।
তিনি আরও বলেন, স্টেশনে চুরি, ছিনতাই ও অবৈধ দখলের কারণে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ জনাব শাহ আলম টিকেট কালোবাজারি বন্ধসহ স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উভয় পক্ষই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ ও সেবামুখী পরিবেশে রূপান্তর করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন
