শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক গ্রেফতার।

কসবায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক গ্রেফতার।

কসবায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক গ্রেফতার।

গ্রেফতারকৃত এরফানুর রহমান (৩২) উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজ কর্মস্থল থেকেই তাকে আটক করা হয়। জানা গেছে, ঢাকার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন এরফানুর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন,মোহাম্মদপুর থানার মামলা নং৪১ তারিখ ১৪/৪/২৬ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯ খ আসামী মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরফানুর রহমান পিতা ফিরোজ সাং খাড়েরা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।