শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে ডাকাতিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিপনুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। এরপর নিখোঁজ ছিলো মাহমুদ নামে অপর শিশু।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল এলাকায় মাহমুদের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও মমিনপুর গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন পাটওয়ারী।

তিনি বলেন, উদ্ধার হওয়া শিশু মাহমুদের পরিবার থেকে আমাকে ফোন করে জানানো হয় তার মরদেহ নদীতে ভেসে উঠার পর উদ্ধার করা হয়েছে। তারা এখন শিশুর দাফন করার ব্যবস্থা করছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) দুপুরে কয়েকজন শিশু মমিনপুর হাওলাদার বাড়ী এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শাহাদাত ও মাহমুদ।

শাহাদাত ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. আলী হাওলাদারের ছেলে এবং আজকের উদ্ধার শিশু মাহমুদ একই বাড়ির মো. মাইনুদ্দিনের ছেলে।


মুসাদ্দেক আল আকিব
জেলা প্রতিনিধি, চাঁদপুর।