কসবায় ক্যান্সারে আক্রান্ত গৃহবধ পারভীন আক্তারের পাশে দাঁড়িয়েছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) ও স্থানীয় মানবিক ব্যক্তিরা।
সংগঠনের ২৭১তম মানবিক কার্যক্রমে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
স্বামী সর্বস্ব বিক্রি করে আগের চিকিৎসা করালেও পুনরায় ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন অর্থাভাবে চিকিৎসা প্রায় বন্ধ।
সংগঠনের পাশাপাশি প্রবাসী ব্যবসায়ী হানিফ রানা ২০ হাজার টাকা অনুদান দেন।
সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। কসবা তফাজ্জল আলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
