শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন উপজেলা পরিষদে আগত উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন করতে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদে সফর করেন। কিন্তু নির্ধারিত কক্ষ না থাকায় এসব কার্যক্রম পরিচালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষ ব্যবহার করতে হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি হয়।

এ অবস্থায়, প্রতিটি উপজেলা পরিষদের পুরাতন কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উন্নতমানের আসবাবপত্র ও ওয়াশরুম সুবিধাসহ একটি ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ অথবা নতুন করে কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ক্ষেত্রে ডিপিপি (Development Project Proposal)-তে পরিকল্পনা ও নকশাসহ দ্বিতীয় তলায় একটি নির্ধারিত ‘পরিদর্শন কক্ষ’ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্যও বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত ব্যয় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে নির্বাহ করা হবে।