জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক আজ বুধবার (২২ এপ্রিল২০২৬ইং) দুপুর ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ি মোড় এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক জনাব মোঃ ইফতেখারুল আলম রিজভী। অভিযান চলাকালীন সময়ে দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ( ১২ কেজি এলপিজি গ্যাস ১৯৪০ টাকা সরকার নির্ধারিত মূল্য এর পরিবর্তে ২৩০০ টাকা) বিক্রয় করছিলো
কালিবাড়ী মোড়ে অবস্থিত ইউনাইটেড সেনিটারি (প্রোঃ এনামুল হক) নামে ১ টি এলপিজি সিলিন্ডার বিক্রয়ের খুচরা প্রতিষ্ঠান। এই অতিরিক্ত দামে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক জনাব মোঃ ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদের জানান, জনস্বার্থে এই সমস্ত অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন
