শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে পুতিন

ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে পুতিন

ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে পুতিন

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ইউক্রেনে শান্তির জন্য মার্কিন প্রস্তাব সংঘাতের সমাধানের ভিত্তি হতে পারে। কিন্তু যদি কিয়েভ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে।

গত শুক্রবার (২১ নভেম্বর) রুশ নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়াটি হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেন পুতিন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি একটি চূড়ান্ত মীমাংসার ভিত্তি স্থাপন করতে পারে।’

 
পুতিন আরও বলেন, ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইউক্রেন এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল। কিন্তু কিয়েভ বা ইউরোপীয় শক্তি কেউই এই বাস্তবতা বুঝতে পারেনি যে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না হলে তা অব্যাহত থাকবে।
 
এদিকে এই শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনার কারণে ইউক্রেন তার মর্যাদা ও স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে। এই পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলো স্থান পেয়েছে বেশি।