সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক তো নয়, যেন মরণফাঁদ

সড়ক তো নয়, যেন মরণফাঁদ

সড়ক তো নয়, যেন মরণফাঁদ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের দীর্ঘ এলাকাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ স্থানেই উঠে গেছে কার্পেটিং। এরই মধ্যে কোনো রকমে হেলেদুলে চলছে যানবাহন।
সংশ্লিষ্টরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে জেলা সদরসহ কমলনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজারও মানুষ। বেহাল এই সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি শিগগিরই সংস্কারের আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী  প্রকৌশলীর।


খোঁজ নিয়ে জানা যায়, নাব্য সংকটের কারণে লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীরহাট ফেরিঘাটটি কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় স্থানান্তরের পরিকল্পনা হাতে নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেই লক্ষ্যে তোরাবগঞ্জ-মতিরহাট সড়কটি ২০২৩ সালে এলজিইডি থেকে সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক জুড়ে। যানবাহন চলছে হেলেদুলে। এমন বেহাল দশা তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।