উপজেলার বায়েক গ্রামের কৃতি সন্তান মোঃ আমিনুল ইসলাম সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়িত হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ পদায়নে কসবা উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বায়েক গ্ৰামের মরহুম মফিজ মাস্টারের পুত্র আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তার এই পদোন্নতিতে কসবা প্রেসক্লাব ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, তিনি কসবা প্রেসক্লাবের সদস্য এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলামের মামা। তার এই সাফল্যে পরিবার-পরিজনসহ স্থানীয় এলাকাবাসী গর্বিত।
কসবার সর্বস্তরের মানুষ আশা প্রকাশ করেছেন, তিনি নতুন দায়িত্বে থেকেও সততা ও দক্ষতার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম কসবা
