ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা মুছলেম ডাউন এলাকায় পানিতে ডুবে ৯ বছর বয়সী শিশু আরমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদলা মুছলেম ডাউন এলাকার দোকানদার আবু খায়েরের ছেলে আরমান বাড়ির পাশে কয়েকজন সমবয়সী শিশুর সাথে একটি দিঘিতে গোসল করতে যায়। গোসলের সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
