শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​দুর্গম পাহাড়ে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য মন্ত্রী

​দুর্গম পাহাড়ে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য মন্ত্রী

​দুর্গম পাহাড়ে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য মন্ত্রী

​পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
 

​সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।​মন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।
 

​তিনি আরও উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে কিছুটা পিছিয়ে আছে। তবে বর্তমান সরকার এই খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। ​পার্বত্য অঞ্চলের চিকিৎসাব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে মন্ত্রী বলেন।
 

​জনবল বৃদ্ধ এ অঞ্চলে চিকিৎসক ও নার্সের যে সংকট রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে।​অগ্রাধিকার: পার্বত্য তিন জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।​আধুনিক যন্ত্রপাতি: হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই ভবন এবং প্রস্তাবিত ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা চালু হলে পাহাড়ের প্রান্তিক মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। 

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির,জেলা প্রতিনিধি