সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান,সাত কোটি টাকার বেশি অর্থ লুটপাটের তথ্য

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান,সাত কোটি টাকার বেশি অর্থ লুটপাটের তথ্য

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান,সাত কোটি টাকার বেশি অর্থ লুটপাটের তথ্য

​রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে বড় ধরনের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে ভুয়া ঋণ ও কৃষি প্রণোদনা বিতরণের নামে সাত কোটি টাকারও অধিক অর্থ লুটপাটের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী দালাল চক্র।

২৩ নভেম্বর (রবিবার) সকালে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের একটি পাঁচ সদস্য বিশিষ্ট টিম লংগদু কৃষি ব্যাংকে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী টিমের নেতৃত্বে ছিলেন রাঙামাটি দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন। তাঁর সাথে ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মো: বোরহান উদ্দীন এবং সহকারী পরিদর্শক আবু ছাদেক।

​দুদক কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রাথমিক তদন্তে ব্যাংকের বিরুদ্ধে পাওয়া গুরুতর অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছেন।

​দুদকের তথ্যানুসারে, দালাল চক্রটি কৃষকদের নামে ভুয়া লোন এবং কৃষি প্রণোদনা বিতরণের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে।
​দূদক আরোও জানান আমরা তদন্তে করে সাত কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য পেয়েছি। কৃষকদের নামে ভুয়া লোন এবং কৃষি প্রণোদনা বিতরণের নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র।

​অভিযোগ সূত্রে জানা যায়, দুর্নীতির শিকার হয়েছেন আটারকছড়া ইউনিয়নের শতাধিক সাধারণ কৃষক। দালাল চক্রটি কৃষি প্রণোদনার কথা বলে কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করে।
​পরে এসব কৃষকের নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা! বাকি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

​দুদক কর্মকর্তারা বলেন, আমরা প্রাথমিক ভাবে কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছি। কারা এর সাথে জড়িত, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
​দালাল চক্রসহ যারা এর সাথে জড়িত ছিলেন, পূরো চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক হুঁশিয়ারি দিয়েছে।