শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা।

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা।

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরশহরের পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ভুঁইয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে পশুখাদ্য বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় শরীফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে জয় ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অনিয়মের বিষয়টি স্বীকার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজার তদারকি জোরদার করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে 

 শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)