সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ ১২৪ অবৈধ অভিবাসী আটক

কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ ১২৪ অবৈধ অভিবাসী আটক

কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ ১২৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালালামপুরে জিএম প্লাজা এবং হাজী তাইব হোলসেল সেন্টারে সমন্বিত অভিযানে মোট ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আটক হন।

অভিযান পরিচালনা করেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ। তিনি জানান, দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। দফতরের উপস্থিতি টের পেয়ে কিছু বিদেশি নাগরিক পালানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সবাইকেই আটক করা সম্ভব হয়েছে।

অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি SSM, কেপিডিএন এবং ডিবিকেএল কর্মকর্তারা অংশ নেন। মোট ২০৫ জনের বৈধতা যাচাইয়ের পর ১২৪ জনকে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আটক করা হয়।

লাইসেন্সবিহীন ব্যবসা, বিদেশি কর্মীর পাসের অপব্যবহার এবং অবৈধ অভিবাসী থাকার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারায় মামলা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে একজন আটক যুবক দাবি করেন, তার পাসপোর্ট ও ভিসা বাসায় রয়েছে এবং মাত্র তিন মাস আগে এক এজেন্টকে ৬ হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় এসেছেন, তবে এখনও কাজ পাননি।

অভিযান চলাকালে ডিবিকেএল ছয়টি অপরাধে জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ধের নোটিশ প্রদান করে। এছাড়া কেপিডিএন ৭টি মূল্য ট্যাগিং অপরাধে সাড়ে ৬ হাজার রিঙ্গিত জরিমানা এবং ১১৫টি প্রতিষ্ঠানের যাচাই শেষে ২৫টি অপরাধ নথিভুক্ত করে।