শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

০১/০৫/২০২৬ খ্রি. দুপুর ১৪:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন লাল ইউনিয়নের লালপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ কাঙ্গাল মিয়া
পিতা- মৃত রুহুল আমিন
মাতা- আলেয়া বেগম
সাং- লালপুর (শান্তিনগর, নতুন বাড়ী)
থানা- আশুগঞ্জ
জেলা- ব্রাহ্মণবাড়িয়া  

এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। 

 

ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন