সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

”জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ”

”জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ”

”জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ”

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে অদ্য ০২/০৫/২০২৬ খ্রি. শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বিজয়নগর ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩)

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান।

সমাবেশে সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ জানান। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জনাব মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, জনাব সাজেদুল হাসান, উপ-পরিচালক,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধিঃমনির হোসাইন