সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা উপজেলা প্রশাসনের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

কসবা উপজেলা প্রশাসনের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

কসবা উপজেলা প্রশাসনের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকায় সালদা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায়  বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম।
ভারতের বৃষ্টির পানির প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যায়। এসময় খাদলা বিজিবি ক্যাম্পের কমান্ডার উপস্থিত থেকে পুরো এলাকা ঘুরে দেখান এবং পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।
 

পরিদর্শনকালে কসবা উপজেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই ও সংশ্লিষ্ট ঠিকাদার। এসময় সালদা নদীর তীর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম
জানান, নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কসবা 

 শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম