টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
ওসি আরও জানান, ভূঞাপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উত্তর টাঙ্গাইল প্রতিনিধি
মোঃ আব্দুল্লাহ
