আজ ০৪/০৫/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.৩০ টা হতে দুপুর ১.৩০ টা পর্যন্ত কুতুপালং বাজারে এক সপ্তাহের ব্যবধানে পুনরায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন রাস্তার দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।জনস্বার্থে যানজট নিরসন এবং জনগণের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া জনাব রিফাত আসমা এর নির্দেশে এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), উখিয়া জনাব শারমিন সুলতানা। আজকের অভিযানে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট, চেয়ারম্যান রাজাপালং, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সহায়তা করেন। উচ্ছেদ পরবর্তী সময়ে আর যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি চেয়ারম্যান রাজাপালং কে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সাথে বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং উখিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী কে নির্দেশনা প্রদান করা হয়েছে।দীর্ঘ দিনের জনদুর্ভোগের কারন কুতুপালং বাজারে সৃষ্ট যানজট। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু ব্যবসায়ী এবং সাধারণ জনগনের অসচেতনতা এই এলাকায় যানজট বৃদ্ধির প্রধান কারণ। এই সমস্যার স্থায়ীভাবে নিরসনের জন্য হাইওয়ে পুলিশ, বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।উচ্ছেদ অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা প্রশাসনের উদ্দেশ্য না। যানজট নিরসন করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করা একমাত্র উদ্দেশ্য। উখিয়া উপজেলার সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ হতে বাজার নজরদারি এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যানজট না থাকলে প্রশাসন এর পক্ষ হতে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না। সকলকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।এই সংবাদটির সাথে কোনো ছবি বা ভিডিও কি গ্যালারিতে যুক্ত করতে চান |
প্রতিবেদক,মো গিয়াস উদ্দীন উখিয়া:
