শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় (৬০ বিজিবি)-এর অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও পিকআপ জব্দ

কসবায় (৬০ বিজিবি)-এর অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও পিকআপ জব্দ

কসবায় (৬০ বিজিবি)-এর অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও পিকআপ জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। এ সময় একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় ৪ মে ২০২৬ তারিখে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস এবং একটি পিকআপ ভ্যান জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম