রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আতশবাজির শব্দে হৃদরোগে আলেম মাহমুদুল হাসান আল মাদানীর মৃত্যু; নরসিংদীতে শোকের ছায়া

আতশবাজির শব্দে হৃদরোগে আলেম মাহমুদুল হাসান আল মাদানীর মৃত্যু নরসিংদীতে শোকের ছায়া

আতশবাজির শব্দে হৃদরোগে আলেম মাহমুদুল হাসান আল মাদানীর মৃত্যু নরসিংদীতে শোকের ছায়া

নরসিংদী সদরের বনবিভাগ এলাকায় আতশবাজির প্রচণ্ড শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রখ্যাত আলেম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাদানী হুজুরের বাসার পাশের একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হলে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সদস্যরা জানান, তিনি রাতে সম্পূর্ণ সুস্থ ছিলেন। খাবার শেষে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরেই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে।

তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী, সহকর্মী আলেম সমাজ, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়দের দাবি—এর আগেও নরসিংদীতে মধ্যরাতের আতশবাজির শব্দে বয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে; তাই অবিলম্বে মধ্যরাতে আতশবাজি নিষিদ্ধ করা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নরম স্বভাব, সততা, নিষ্ঠা ও অমায়িক ব্যক্তিত্বের কারণে তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন। তিনি একজন খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্বও ছিলেন এবং সৌদি আরবের মন্ত্রণালয়ের একজন দায়ী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার ইন্তেকালে নরসিংদীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।