রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান |

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান।

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ মে ২০২৬) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে দক্ষিণখার এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। একই সঙ্গে বালু ও মাটি স্থানান্তরের কাজে ব্যবহৃত আনুমানিক এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
 

এ সময় ড্রেজিং পদ্ধতিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দক্ষিণখার এলাকার বাসিন্দা মো. জিলানী মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।