ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্গত আহরন্দ গ্রামে প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি) মহোদয়।
আজ সকাল ১১ ঘটিকার সময় সদর থানার আহরন্দ -উজানীসার গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন
ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয় নগর-৩ সংসদ সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি)। বাড়িঘর হাঁস মুরগি গরু-বাছুর ইত্যাদি বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এমনকি ধানের ফসলি জমিন তলিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রতন মিয়ার পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ পুনর্বাসনের আশ্বাস দেন।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা
