রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ০৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

কসবায় ০৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

কসবায় ০৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া তারিখ: ০৯ মে ২০২৬ 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় আরও এক আসামী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ০৯ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানাধীন কসবা পৌরসভার উত্তর খাড়পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আমিনুল ইসলামের বনফুল নার্সারীর দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর থেকে আমজাদ আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দখল ও হেফাজত থেকে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

আটককৃত আমজাদ আলী কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর পশ্চিমপাড়ার বাসিন্দা। এ ঘটনায় নাঈম মিয়া (১৯) নামে আরও এক আসামী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজনীন সুলতানা, অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম