শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে : খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী

শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে : খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী

শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে : খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করবে তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে খাগড়াছড়ি সার্কিট হাউস-এ প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে তিনি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। তার দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলায় জনগণ বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি আরও বলেন, সরকার পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি পার্বত্য এলাকার শিক্ষা উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটন কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা উন্নত করতে সড়ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান।
এছাড়া খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

আজিজুর রহমান শাহীন