চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ায় উপজেলাধীন কেরানীহাট এলাকায় শব্দদূষণ রোধে বিভিন্ন গাড়ীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি বাসের চালককে সর্বমোট ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
সাতকানিয়া উপজেলার ভূমি এসিল্যান্ড মো: শামসুজ্জামান
সোমবার কেরানীহাট বাজার ও আশপাশের সড়কে অভিযান চালিয়ে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সর্বমোট ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং বাসগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়। একই সঙ্গে চালক ও পরিবহন মালিকদের যানবাহনে নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ বিশেষ ,প্রতিনিধি,
