শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ পদ্মাপারের বাসিন্দা

চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ পদ্মাপারের বাসিন্দা

চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ পদ্মাপারের বাসিন্দা


কুষ্টিয়া অঞ্চলের পদ্মা নদী এখন চাঁদাবাজি, বালুমহল দখল, অবৈধ বালু উত্তোলন, চরের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চারটি গ্রুপ দীর্ঘদিন ধরে নদীজুড়ে দাপট দেখাচ্ছে। ব্যবসায়ী থেকে শুরু করে চরের সাধারণ বাসিন্দা কেউই এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রেহাই পাচ্ছেন না।স্থানীয়রা জানান, পদ্মার বিশাল বালুর রাজ্য এখন যেন গনিমতের মাল। কোটি কোটি টাকা মূল্যের বালু নিয়ে গ্রুপগুলোর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব দেখা দেয়। গত ৯ অক্টোবর ভোরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মাপাড়ের গ্রাম বেড় কালোয়া জেলেপাড়া থেকে কালোয়া বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পদ্মার দুই গ্রুপের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আকরাম হোসেন (৩১), রাজিব শেখ (৩২), আলামিন মণ্ডল (৩৩), রুহুল আমীন (৫২), আশিকুর রহমান (৩২), তাজিম শেখ (৫০), কুদ্দুস শেখ (৬৫), দুলাল হোসেন (৪২) ও খুতে শেখ (৩৫) আহত হন।
 
সংঘর্ষের পর নদী থেকে এসে উভয় গ্রুপ পাল্টাপাল্টি হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় উভয় পক্ষ কুমারখালী থানায় পাঁচটি মামলা দায়ের করে।
 
ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিদিনই সশস্ত্র অবৈধ বাহিনীর সদস্যরা স্পিডবোট নিয়ে নদীপথে টহল দেয় এবং বিভিন্ন স্থানে কার্গো মালিকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায় করে। ট্রলার চালকেরা জানান, গ্রুপগুলো প্রতিদিন অস্ত্রের মুখে জোর করে তাদের দিয়ে বালু তুলিয়ে নেয়। নির্দেশ না মানলে কঠোর শাস্তির হুমকিও দেয়া হয়।
 
নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, চরে চাষাবাদ করতে হলেও প্রথমে অবৈধ বাহিনীকে টাকা দিয়ে জমি ‘ভাড়া’ নিতে হয়। টাকা না দিলে তারা ফসল চাষে বাধা দেয়।